February 14, 2026, 5:46 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

৩ ইউরোপীয় দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের পরমাণু বিষয়ক প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক আলী বাকেরি ২০১৫ সালে তার দেশের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশের সমকক্ষদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি মঙ্গলবার নিজের টুইটার একাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।

আলী বাকেরি বলেন, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে তিনি নিজের ব্রিটিশ, ফ্রেঞ্চ ও জার্মান সমকক্ষদের সঙ্গে ‘বেশ কয়েকটি ইস্যুতে’ আলোচনা ও মত বিনিময় করেছেন।

ফার্সি ভাষায় দেওয়া টুইটার পোস্টে বলা হয়েছে, আঞ্চলিক ও বহির্বিশ্বের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনার জের ধরে আমি আমার ব্রিটিশ, ফ্রেঞ্চ ও জার্মান সমকক্ষদের সঙ্গে সাক্ষাৎ করেছি। সাক্ষাতে বেশ কিছু ইস্যু এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আলোচনা হয়েছে।

২০১৫ সালে ইরান এবং ৬ জাতি গোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় এসে ২০১৮ সালে তা বাতিল করেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরান পরমাণু সমঝোতা পুনরায় কার্যকর করার উপায় নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যায়। গত বছরের গ্রীষ্মকাল থেকে ওই আলোচনা বন্ধ রয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে ইরান পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে আমেরিকার সঙ্গে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুঞ্জন চলছে; যদিও তা নাকচ করে দিয়েছে তেহরান। প্রকাশিত খবরে দাবি করা হয়েছে- ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা এবং বিনিময়ে পরমাণু কর্মসূচিতে কিছু পরিবর্তন আনবে তেহরান- এমন বিধান রেখে ইরান ও আমেরিকা একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবরে প্রকাশিত হওয়ার একই সময়ে আবু ধাবিতে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের উপ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি।

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page