October 13, 2026, 2:59 pm
শিরোনামঃ
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প ৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
এইমাত্রপাওয়াঃ

৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া ও রাশিয়া দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে তিন বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার (১৩ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পিয়ংইয়ং অ্যাসেম্বলি হলে উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিম চল নাম এবং রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ সহায়তা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই বৈঠকে উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী রি সু গিল এবং রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই পোডোলিশেভসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের সম্মানার্থে পিয়ংইয়ংয়ে একটি নৈশভোজেরও আয়োজন করা হয়।

২০২৪ সালের জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের পর থেকে দুই দেশের মধ্যে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে উত্তর কোরিয়া সেনা মোতায়েন করে এবং ২০২৫ সালের জুনে কার্স্ক অঞ্চলে মাইন অপসারণ ও অবকাঠামো পুনর্নির্মাণ কাজের জন্য ৬ হাজার সামরিক প্রকৌশলী ও নির্মাণকর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয়।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page