April 10, 2026, 11:27 am
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

৪ মাস পর সীমিত পরিসরে শেরপুর জেলা কারাগারের কার্যক্রম চালু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক শেরপুরে দীর্ঘ ৪ মাস পর সীমিত পরিসরে জেলা কারাগারের কার্যক্রম চালু হয়েছে। চালু হওয়ার পর ১৩ জন বন্দীকে কারাগারে রাখা হয়।

আজ শনিবার দুপুর ১২টায়  বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন নবাগত জেল সুপার মো. শফিউল আলম।

সূত্র জানানয়,গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শেরপুর জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কারাগারটি ব্যবহারে অনুপযোগী ও অচল হয়ে পড়ে। পালিয়ে যায় কারাগারের মোট ৫১৮ জন বন্দী।

পরে গণপূর্ত বিভাগের মাধ্যমে কারাগারের সংস্কার কাজ শুরু হয়। প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজের ৮০ ভাগ শেষ হয়েছে। তবে সিসি ক্যামেরা স্থাপনসহ আরও কিছু কাজ এখনো বাকি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদসহ অন্যান্য বিচারকরা সংস্কারকৃত কারাগার পরিদর্শন করেন।

এবিষয়ে জেল সুপার বলেন, জামালপুর থেকে বন্দীদের আনা-নেওয়ার সমস্যার কারণে সম্পূর্ণ সংস্কার কাজ শেষ না হওয়া সত্ত্বেও কারাগারটি সীমিতভাবে চালু করা হয়েছে। নতুন ও পুরোনো মামলায় গ্রেপ্তার আসামিদের শেরপুর কারাগারে আনা হবে এবং ধীরে ধীরে জামালপুরে থাকা বন্দীদেরও শেরপুরে স্থানান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page