September 12, 2026, 11:06 am
শিরোনামঃ
সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

৫০ বছর পর আবারও চন্দ্রাভিযানে যাচ্ছেন ৪ নভোচারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ ৫০ বছর পর আবারও মনুষ্য চন্দ্রাভিযান শুরু করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই অভিযানে  কারা চাঁদে যাবেন সেটিও ঠিক করেছে সংস্থাটি।

নাসা জানিয়েছ, আর্তেমিস-২ নামের এ চন্দ্রাভিযানে থাকবেন মোট চারজন নভোচারী। এর মধ্যে রয়েছেন একজন নারী এবং একজন কৃষ্ণাঙ্গ পুরুষ। বাকি দু’জন শেতাঙ্গ পুরুষ। সোমবার (৩ এপ্রিল) এক অনুষ্ঠানে তাদের পরিচয় করিয়ে দেয় সংস্থাটি।

নতুন চন্দ্রাভিযানের এক মাত্র নারী নভোচারীর নাম ক্রিস্টিনা কোচ। তিনি নাসার ইতিহাসে নারী হিসেবে সবচেয়ে লম্বা সময় মহাকাশে যাত্রা করার রেকর্ড গড়েছেন। এছাড়া নাসার প্রথম তিনটি সর্ব-মহিলা মহাকাশযাত্রার অংশও ছিলেন তিনি। এবারের চন্দ্রাভিযানে তাকে মিশন স্পেশালিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে কৃষ্ণাঙ্গ পুরুষ নভোচারীর নাম ভিক্টর গ্লোভার। মার্কিন নৌ বাহিনীর সাবেক এ বৈমানিক এখন পর্যন্ত চারবার মহাকাশে গেছেন। তিনি আর্তেমিস-২ চন্দ্রাভিযানে পাইলটের দায়িত্ব পালন করবেন।

অপর দুই শেতাঙ্গ নভোচারী হলেন জেরেমি হানসেন এবং রেড ওয়াইজম্যান।

জেরেমি হানসেন কানাডার বিমানবাহিনীর একজন কর্নেল। তিনিই প্রথম কানাডিয়ান যাকে চন্দ্রাভিযানের জন্য বাঁছাই করা হয়েছে। তিনি এ অভিযানে মিশন স্পেশালিস্টের দায়িত্ব পালন করবেন। অপর নভোচারী রেড ওয়াইজম্যান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধবিমানের পাইলট। তাকে আর্তেমিস-২ অভিযানের কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

পৃথিবী থেকে যাত্রা শুরুর পর যে পথে চাঁদের পেছনে যাবেন আর্তেমিস-২ মিশনের নভোচারীরা সেটির ধারণা দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা

এদিকে আর্তেমিস-২ মিশনে যেসব নভোচারী থাকবেন তারা চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবেন না। এর বদলে চাঁদের পেছন দিক দিয়ে ১০ হাজার ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে ঘুরে আসবে এই মিশনে ব্যবহৃত নভোযানটি।  এরমাধ্যমে মানব ইতিহাসে মানুষকে বহনকারী কোনো নভোযান পৃথিবীর সবথেকে দূরে যাবে। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page