March 15, 2026, 9:41 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

৬০ টন আমদানিতেই হাজার টাকার কাঁচামরিচ নামল ২০০ টাকায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ দেশে আসার পর রাজধানী ঢাকায় দাম কমতে শুরু করেছে। এরই মধ্যে পাইকারিতে কাঁচা মরিচের দাম নেমে এসেছে ২০০ টাকার নিচে। আর খুচরা পর্যায়ে কাঁচা মরিচের কেজি আড়াইশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যা দুইদিন আগে উঠেছিল ১ হাজার  টাকায়।

আজ সকালে রাজধানীর বিভিন্ন বাজারে বেশিরভাগ খুচরা ব্যবসায়ী কাঁচা মরিচের পোয়া (২৫০ গ্রাম) বিক্রি করছেন ৬০ টাকা। তবে কোনো কোনো ব্যবসায়ী এখনো এক পোয়া কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা বিক্রি করছেন। এছাড়া পাইকারিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা প্রতি কেজি।

কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. ইদ্রীস বলেন, বৃষ্টি ও কোরবানির ঈদের কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গিয়েছিল। এখন আমদানির মরিচ আসায় বাজারে সরবরাহ বেড়েছে। তাই দাম কমেছে।

গতকাল বিকালে ৫টি ট্রাকে করে প্রায় ৬০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ বাংলাদেশের বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

কাঁচা মরিচের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স উষা ট্রেডিং এন এস এন্টারপ্রাইজ ও এস এম কর্পোরেশন। সরকারের অনাপত্তি সাপেক্ষে প্রতিষ্ঠানগুলো ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেছেন বলে বেনাপোল কাস্টমসের কার্গো শাখা সূত্রে জানা যায়।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page