April 2, 2026, 1:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৬ ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ ছিল।

উথলী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, গতকাল শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী দল রিফিল ট্রেন দিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে ৬ ঘণ্টা পর রাত ১১টা ১৫ মিনিটের দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল সচল হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের কিছু যাত্রীকে টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ পলাশ বলেন, রাত ১১টা ১৫ মিনিটের পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান বলেন, মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা চুয়াডাঙ্গার উথলী এলাকায় লাইনচ্যুত হয়। এতে খুলনা-যশোর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করায় রাত সোয়া ১১ টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। তবে, এতে কোনো ট্রেনের সিডিউল বাতিল হয়নি। সময়সূচিতে কিছুটা পরিবর্তন করতে হয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page