October 18, 2026, 11:55 am
শিরোনামঃ
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছয় বছরের বিরতির পর আজ সোমবার এয়ার চায়না বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে।

দুই রাজধানীর মধ্যে ট্রেন পরিষেবা পুনরায় চালুর পর বিচ্ছিন্ন উত্তর কোরিয়া যে ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে, এটি তারই আরেকটি লক্ষণ।

উত্তর কোরিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থনের এক গুরুত্বপূর্ণ উৎস হিসেবে চীন দেশটির মুমূর্ষু অর্থনীতির জন্য জীবনরেখা হিসেবে কাজ করেছে।

উত্তর কোরিয়ায় প্রবেশাধিকার বরাবরই ব্যাপকভাবে সীমাবদ্ধ ছিল। তবে ২০২০ সালে মহামারীর সময় দেশটি তার সীমান্ত বন্ধ করে দিলে, তা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ফ্লাইটস্ট্যাটস-এর তথ্য অনুযায়ী, ফ্লাইট সিএ১২১ বেইজিং ক্যাপিটাল এয়ারপোর্ট থেকে সকাল ৭টা ৫৮ মিনিটে (রোববার ২৩৫৮ জিএমটি) যাত্রা শুরু করে এবং পিয়ংইয়ংয়ের সুনান আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা ৩৭ মিনিটে (০১৩৭ জিএমটি) পৌঁছায়।

সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইয়াজুন ও অন্যান্য চীনা কূটনীতিকরা বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page