March 26, 2026, 5:53 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

৭৪ দিন পানির নিচে থেকে বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন প্রফেসর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) প্রফেসর জোসেফ দিতুরি টানা ৭৪ দিন পানির নিচে থেকে বিশ্বরেকর্ড গড়লেন।  এখনই ডাঙ্গায় উঠার ইচ্ছা নেই তার। তার ইচ্ছা ১০০ দিনের রেকর্ড করে তবেই সূর্যের মুখ দেখবেন তিনি।

ফ্লোরিডার কি লারগো এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ ফুট গভীরে অবস্থিত জুল’স আন্ডারসি লজ। দাবি করা হয়, এটি যুক্তরাষ্ট্রে পানির তলদেশে একমাত্র হোটেল। সেখানেই থাকছেন প্রফেসর জোসেফ দিতুরি।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ছিল পানির নিচে জোসেফের ৭৪তম দিন। এর আগে ২০১৪ সালে দুই প্রফেসর পানির নিচে সর্বোচ্চ ৭৩ দিন বসবাসের রেকর্ড গড়েছিলেন।

রবিবার এক টুইটে তিনি বলেছেন, আবিষ্কারের কৌতূহলই আমাকে এখানে নিয়ে এসেছে। প্রথমদিন থেকে আমার লক্ষ্য ছিল আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা, সামুদ্রিক জীবন নিয়ে পড়াশোনা করা বিজ্ঞানীদের সাক্ষাত্কার নেওয়া এবং প্রতিকূল পরিবেশে মানবদেহ কীভাবে কাজ করে তা শেখা।

দীর্ঘদিন অতিরিক্ত চাপযুক্ত পরিবেশে মানবদেহ কেমন প্রতিক্রিয়া দেখায় তা নিয়ে গবেষণা করছেন জোসেফ। পানির নিচে থাকা অবস্থায় তিনি শুধু নিজের সম্পর্কেই শিখছেন না, বরং অনলাইনে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসও নিচ্ছেন।

ইউএসএফের তথ্যমতে, জোসেফকে পরীক্ষা-নীরিক্ষার জন্য একটি মেডিকেল টিম নিয়মিত জুলস আন্ডারসি লজে যায়। সেখানে তার ব্লাড প্যানেল, আল্ট্রাসাউন্ড ও ইলেক্ট্রোকার্ডিওগ্রামের পাশাপাশি স্টেম সেল পরীক্ষাসহ একাধিক মনোসামাজিক, মনস্তাত্ত্বিক পরীক্ষা করা হয়। একজন মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞ দীর্ঘসময়ের জন্য বিচ্ছিন্ন ও সীমাবদ্ধ পরিবেশে বসবাসের মানসিক প্রভাবগুলো নথিভুক্ত করছেন।

জোসেফ প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে উঠে ব্যায়াম করেন। তার খাদ্যতালিকায় থাকে ডিম-স্যালমন মাছসহ নানা ধরনের প্রোটিন  সমৃদ্ধ খাবার। রান্নাবান্নার জন্য তার কাছে একটি মাইক্রোওয়েভও রয়েছে।  সূত্র : রয়টার্স

https://twitter.com/i/status/1658042033108336641

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page