April 4, 2026, 8:42 am
শিরোনামঃ
১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী দেশে কোনো তেলের সংকট নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ স্থগিত লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজার পানিতে চুবিয়ে চিংড়ি ঘেরের মালিককে হত্যার অভিযোগ জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স গণতন্ত্র ‘ভুলে যেতে’ বললেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান ট্রায়োরে ইরানে ধ্বংস অভিযান এখনও শেষ হয়নি : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

৮ দশকের মাইলফলক স্পর্ষ করলেন বাইডেন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রোববার তার ৮০তম জন্মদিন উদযাপন করবেন। এর আগে হোয়াইট হাউসে কোন প্রেসিডেন্ট ৮০টি মোমবাতি জ্বালিয়ে জন্মদিন পালন করেনি। সেই মাইলফলকে পৌঁছে যাচ্ছেন বাইডেন। শুধু তাই নয়, তিনি ২০২৪ সালে আবারও হোয়াইট হাউসে ফেরার কথা ভাবছেন।

হোয়াইট হাউস এখনও পর্যন্ত বাইডেনের জন্মদিন উদযাপনের পরিকল্পনা প্রকাশ করেনি। পরিবর্তে শনিবার বাইডেনের নাতনির বিয়ের প্রস্তুতির দিকে মনোনিবেশ করছে।

বাইডেন নিজেই বিশাল ৮-০ নিয়ে রসিকতা করেছেন। এমএসএনবিসি’কে তিনি বলেন, “আমার যে কত বয়স হতে যাচ্ছে তাও বলতে পারছি না। আমি এটা আমার মুখ থেকে বের করতেও পারছি না।”

তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাহলে তাকে ৮৬ বছর বয়স পর্যন্ত ক্ষমতায় রেখে পুনরায় নির্বাচন করা উচিত কি-না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন। এতে তিনি দুটি শব্দের মাধ্যমে উত্তর দিয়েছেন: ‘আমাকে দেখুন।’

এক বছর আগে, মেডিকেল চেকআপের পর, ডাক্তাররা বলেছিলেন যে, বাইডেনের মাত্র কয়েকটি ছোটখাটো অসুস্থতা ছিল এবং তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে তিনি ‘দায়িত্ব পালনের জন্য উপযুক্ত’।

হালকা-পাতলা স্বাস্থের প্রেসিডেন্ট ধূমপান বা মদ্যপান করেন না। শারীরিকভাবে সক্রিয় থাকেন এবং ১৯৮৮ সালে প্রাণঘাতী মস্তিষ্কের অ্যানিউরিজমের জন্য দু’টি অস্ত্রোপচারের পর থেকে তার কোনও বড় স্বাস্থ্য উদ্বেগ ছিল না।

এমনকি ইউনিভার্সিটি অফ ইলিনয় ২০২০ সালে প্রকাশিত একটি সমীক্ষায় তাকে ‘সুপার এজারদের’ মধ্যে শ্রেণীবদ্ধ করে, যারা আর্থ-সামাজিক, জীবনধারা এবং জেনেটিক কারণে গড়ের চেয়ে বেশি দিন বাঁচেন।

গবেষকরা তাকে প্রায় ৯৭ বছরের একটি তাত্ত্বিক অনুমিত আয়ু দিয়েছেন।

তিনি প্রায় প্রতি সপ্তাহান্তে ডেলাওয়্যারে তার পারিবারিক বাড়িতে অবসর নেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মতো সহকর্মী বিশ্ব নেতাদের সাথে কিছু গ্রুপ ফটোতে বয়স্ক মার্কিন প্রেসিডেন্টকে একজন পিতৃ-পুরুষের মতো দেখায়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্মদিনে শুভেচ্ছা জানাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুতিন ২০ নভেম্বর বাইডেনকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাবেন কিনা জানতে চাইলে বুধবার দিমিত্রি পেসকোভ বলেন, ‘যদি আমি ভুল না হয়ে থাকি তবে এমন কোনও পরিকল্পনা নেই।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page