April 9, 2026, 1:06 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

৮ মাসের বেতন নিয়ে লাখ লাখ কর্মীকে পদত্যাগের প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ই-মেইলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের লাখ লাখ ফেডারেল কর্মীকে ৮ মাসের বেতন নিয়ে পদত্যাগের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের লক্ষ্য সরকারের ব্যয় কমানো এবং আকার ছোট করা।

আজ (২৯ জানুয়ারি) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ট্রাম্প প্রশাসন গত ২৮ জানুয়ারি মঙ্গলবার প্রায় ২০ লাখ ফেডারেল কর্মীকে ই-মেইল পাঠিয়ে তাদের জানিয়ে দেয় যে, ৬ ফেব্রুয়ারির মধ্যে তারা এই স্বেচ্ছাপদত্যাগ প্রোগ্রামে অংশ নিতে চায় কি না। যারা এই প্রোগ্রামে অংশ নেবে, তাদের প্রায় ৮ মাসের বেতন এককালীন প্রণোদনা হিসেবে দেওয়া হবে।

এটি ট্রাম্পের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ, যেখানে তিনি নির্বাচনী প্রচারণায় সরকারের ব্যয় ও আকার কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ প্রস্তাবের মাধ্যমে প্রায় ১০ শতাংশ কর্মী পদত্যাগ করতে পারে বলে আশা করা হচ্ছে, যা প্রায় ২ লাখ কর্মীর সমান। এই পদক্ষেপে সরকারের প্রায় ১০০ বিলিয়ন ডলার সাশ্রয় হবে, এমনটাই জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা।

তবে, পোস্টাল কর্মী, সেনা সদস্য, ইমিগ্রেশন অফিসার এবং কিছু জাতীয় নিরাপত্তা কর্মী এই প্রস্তাবের আওতায় নেই। এই পদক্ষেপের সাথে যুক্ত রয়েছে ট্রাম্পের নতুন পরিকল্পনা, যেখানে তিনি ইলন মাস্ক ও ভিবেক রামাস্বামীকে একটি উপদেষ্টা বোর্ড গঠনের দায়িত্ব দিয়েছেন, যার মাধ্যমে ফেডারেল সরকারের নিয়ম-কানুন, ব্যয় এবং কর্মীসংখ্যা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হবে।

তবে, এই প্রস্তাবটি সমালোচনার সম্মুখীন হয়েছে। ডেমোক্র্যাট নেতারা এই পদক্ষেপকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছেন।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page