September 20, 2026, 9:22 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

১০ আগস্ট সোমবার দুপুরে মহেশপুর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে খরিফ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেয়াঁজের (এন-৫৩ জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ কে এম আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমাম হোসেন জ্যোতি, অতিরিক্ত কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পলাশ, পৌর জামায়াতে ইসলামীর আমির নওফেল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক সীমান্তবাণী পত্রিকার সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে উপজেলার ১ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২ কেজি পেঁয়াজের বীজ, ১০ কেজি হারে ডিএপি ও ১০ কেজি হারে এমওপি সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page