August 17, 2026, 8:44 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শ্রীলঙ্কায় মারাত্বক অর্থনৈতিক সংকটের পর প্রথম প্রেসিডেন্ট নির্বাচন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন শুক্রবার এই কথা বলেছে।

২০২২ সালের চরম মন্দায় দ্বীপ দেশটিতে কয়েক মাস খাদ্য, জ্বালানী এবং ওষুধের মারাত্মক সঙ্কটের পর এই নির্বাচনটি জনসাধারণের মনোভাবের প্রথম পরীক্ষা হবে।
প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে (৭৫) দেশটিতে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের মধ্যে পূর্বসূরিকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেন। তিনি দৃঢ়ভাবে ইঙ্গিত দিয়েছেন, তিনি নির্বাচনে যাওয়ার পরিকল্পনা করছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেলআউট প্যাকেজ বাস্তবায়নে ব্যয় সাশ্রয়ে তার সরকারের গৃহিত কঠোর ব্যবস্থার বিরুদ্ধে রনিল বিক্রমাসিংহে অন্তত দুই প্রতিদ্ব›দ্ধীর বিরূপ প্রচারণার মুখোমুখি হবেন।
কমিশন ঘোষিত পাঁচ-সপ্তাহের প্রচারাভিযানটি ২১ সেপ্টেম্বরের ভোটের মাধ্যমে শেষ হবে। দেশটি এখনও একটি ভঙ্গুর অর্থনৈতিক পুনরুদ্ধার এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে জনগণের অসন্তোষের সাথে লড়াই করছে।
অর্থনৈতিক বিষয়গুলি প্রচারাভিযানে আধিপত্য বিস্তার করবে বলে আশা করা হচ্ছে কারণ, ২০২২ সালে দেশটি তার সবচেয়ে খারাপ মন্দা থেকে বেরিয়ে এসেছে। এই সময় জিডিপি রেকর্ড ৭ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছিল।
মুদ্রাস্ফীতি সংকটের উচ্চতা ৭০ শতাংশের সর্বোচ্চ থেকে এখন স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে।
বিক্রমাসিংহে ২০২২ সালের সরকারের খেলাপি হওয়ার পর চীনসহ দ্বিপাক্ষিক ঋণদাতাদের সাথে শ্রীলঙ্কার ৪৬ বিলিয়ন ডলারের বিদেশী ঋণের পুনর্গঠনের জন্য সফলভাবে আলোচনা করেছেন।
কিন্তু কর বৃদ্ধি এবং উদার ইউটিলিটি ভর্তুকি প্রত্যাহার করে সরকারের হিসাবের ভারসাম্য বজায় রাখার জন্য তার নীতিগুলি জনগণের কাছে চরমভাবে প্রত্যাখান হয়েছে।
যদিও অর্থনৈতিক সঙ্কটের শীর্ষে দেখা মাসব্যাপী খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতি এখন দূরের স্মৃতি। অনেক শ্রীলঙ্কান বলেছেন, বিক্রমাসিংহের কঠোরতার ব্যবস্থা তাদের অর্থনৈতিক সংকট মেটাতে সংগ্রাম করতে বাধ্য করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page