October 12, 2026, 9:39 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে বন্যায় ৩৭ হাজার কৃষকের ৬৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যায় সিরাজগঞ্জে কৃষকদের প্রায় ৬২ কোটি ৭৮ লাখ ৩ হাজার ১২৬ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে পাট, তিল, কাঁচামরিচ, পোটল, আউশ, আমন বীজতলা ও বেগুনসহ অন্যান্য ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখন পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন।
শুক্রবার (২৬ জুলাই) সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলায় এবারের বন্যায় ৩৭ হাজার ৪৬ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিন সপ্তাহের এ বন্যায় জেলায় ৬ হাজার ৫২৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়। এর মধ্যে পুরোপুরি নষ্ট হয়ে যায় ৩ হাজার ১৮৫ দশমিক ১ হেক্টর ফসলি জমি। এসব ফসলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬২ কোটি ৭৮ লাখ ৩ হাজার ১২৬ টাকা।

ক্ষতিগ্রস্ত কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া এলাকার কৃষক জামাল উদ্দিন জানান, তিনি দুই বিঘা জমিতে বেগুন চাষ করেছিলেন। বন্যার পানিতে সব নষ্ট হয়ে গেছে। এখন সংসার কীভাবে চালাবে এ নিয়ে চিন্তার মধ্যে আছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, এক সপ্তাহ হলো যমুনা নদীর পানি কমছে। এ মুহূর্তে আর বন্যার পানি বাড়ার কোনো পূর্বাভাস নেই বলে জানান তিনি।

সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে জেলা স¤প্রসারণ বিভাগে পাঠানো হয়েছে। প্রতিবছর ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হয়। এবারও সহায়তা প্রদানের কথা জানান তিনি।

জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর জানান, তারা ক্ষয়ক্ষতি নিরুপন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো এবং কৃষকদের সহায়তা প্রদানের কথাও বলা হয়েছে। সহায়তা পেলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা কিছুটা উপকৃত হবে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page