August 17, 2026, 8:44 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের সমরাস্ত্রের গোপন ডিপো ধ্বংস করল রুশ সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে সমসরাস্ত্রের একটি গোপন ডিপো রুশ সেনারা ধ্বংস করেছে রুশ সেনারা। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সাদা-কালো ভিডিও প্রকাশ করা হয়েছে।

সমরাস্ত্রের সেই ডিপোটি ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের ক্রামাতোরস্ক জেলায়। ডিপোটিতে বিভিন্ন পাল্লার বিপুল সংখ্যক রকেট, রকেট লাঞ্চার এবং বেশ কয়েক ডজন সাঁজোয়া যান, যুক্তরাষ্ট্রের পাঠানো রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক হিমার্স এবং ৫টি লিওপার্ড ট্যাংক ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ডিপোটি ধ্বস করতে নিজেদের প্রযুক্তিতে তৈরি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ইস্কান্দার-এম ব্যবহার করেছে রুশ বাহিনী।

প্রসঙ্গত, রাশিয়ার অস্ত্রভাণ্ডারে স্বল্পপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে, সেসবের মধ্যে ইস্কান্দার-এম সবচেয়ে বিধ্বংসী। ৭০০ কেজি বিস্ফোরক বহনকারী এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও দ্রুতগতিতে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইউক্রেনের সরকারের পক্ষ থেকে এখনও এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page