October 4, 2026, 10:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুর সীমান্ত থেকে ১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৬ কোটি টাকা মূল্যের আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৬ জুলাই) ভোররাতে উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে এসব সাপের বিষ উদ্ধার করা হয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, বিরামপুরের দামোদরপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিল। এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সাপের বিষ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

পরে বিজিবি সদস্যরা মূল্যবান ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করে। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ২ লাখ টাকা।



Our Like Page