October 4, 2026, 10:32 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় ২ কন্যা সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে পৌর এলাকার বিজয়পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া (৩২), তার স্ত্রী জান্নাত বেগম (২২), বড় মেয়ে ফাহিমা (৪) ও ছোট মেয়ে তাহমিদা (২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে। সকালে বাড়িতে লোকজনের কোন সাড়া না পেয়ে প্রতিবেশীরা তাদের মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।



Our Like Page