February 3, 2026, 9:49 am
শিরোনামঃ
ঝিনাইদহে চাকরি মেলা অনুষ্ঠিত মাগুরা হর্টিকালচার সেন্টারে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের মোংলায় আগ্নেয়াস্ত্রসহ আশিক মাহমুদ শাহিন (২৮) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। শনিবার (২৭ জুলাই) রাতে দিগরাজ পৌর মার্কেটের সামনে থেকে ওয়ানশুটার গানসহ তাকে আটক করা হয়। রাতেই তাকে থানা পুলিশে হস্তান্তর করেছে র‍্যাব।

আটক আশিক মাহমুদ শাহিন মোংলা পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহজালাল পাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে। রোববার সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজ বাজার সংলগ্ন পৌর মার্কেটের সামনের বন্দর টু কাটাখালী সড়কে এক যুবক অবস্থান করেছিল। রাত ৯টা ২০ মিনিটে র‍্যাব-৬ এর সদস্যরা সেখানে অভিযান চালান। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ওই যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
এ সময় আটক যুবকের কাছ থেকে একটি বিদেশি (পাকিস্তানি) ওয়ানশুটার গান ও এক রাউন্ড তাজা গুলি জব্দ করে র‌্যাব। পরে রাত সাড়ে ৯টার দিকে অস্ত্র-গুলিসহ আটক যুবককে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাতেই র‍্যাব-৬ এর এসআই কামরুল হাসান থানায় মামলা দায়ের করেন বলেও জানান ওসি কেএম আজিজুল ইসলাম।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page