August 6, 2026, 3:58 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পর্যটন নগরী কুয়াকাটায় আবাসিক হোটেল ফ্রেন্ডস পার্ক ইনের কক্ষ থেকে জাহিদ হাসান জিহাদ (২০) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) বিকালে হোটেলটির তৃতীয় তলায় সি-৫ নামক রুমের দরজা ভেঙ্গে ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ ফ্যানের সঙ্গে জুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এসময় তার কক্ষ থেকে ইয়াবা খাওয়ার সরঞ্জাম, সিগারেটের প্যাকেট জব্দ করা হয়েছে।

নিহত জিহাদের বাড়ি ফরিদপুর জেলার চন্দ্রপাড়া থানার সদরপুরে। তার বাবার নাম জাহিদ হাসান জাফর।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রবিবার (২৬ জুলাই) দুপুর দুইটায় জিহাদ ওই আবাসিক হোটেলে রুম ভাড়া নেয়। রাতে খাবার নিয়ে রুমে প্রবেশ করে। সোমবার দুপুরে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

মহিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জিহাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page