October 4, 2026, 8:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নিখোঁজের একদিন পর শেরপুর পৌর শহরের চাপাতলী এলাকায় পরিত্যক্ত ডোবা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম শরিফ মিয়া (১৬)। তিনি একই এলাকার ওয়ার্কশপ মিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে।

পরিবার ও পুলিশ জানায়, শরিফ তার বাবার সঙ্গে ওয়ার্কশপে কাজ করত। বুধবার সন্ধ্যায় স্থানীয় জাহাঙ্গীরের ছেলে আসিফ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে শরিফ আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার বিকাল সারে ৫টায় স্থানীয় একটি পরিত্যক্ত ডোবাতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহতের মা বলেন, আমার ছেলেকে জাহাঙ্গীরের ছেলে আসিফ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আর খোঁজ পাওয়া যায়নি। আজ ছেলের মরদেহ মেললো।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানায়, খবর পেয়ে একটি পরিত্যক্ত ডোবা হতে কিশোরের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page