October 18, 2026, 7:14 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা ; দুইটি গাড়ী ভাংচুর

বশির আল-মামুন , চট্টগ্রাম : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। এ সময় তার বাসায় রক্ষির দুইটি গাড়ী ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছেছে ।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়।

চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জাহাঙ্গীর বলেন, মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে দ্রুত উপস্হিত হই ।

নগর পুলিশের আরেক অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে। তারা কয়েকটি পুলিশ বক্সও ভাঙচুর করেছে এবং মন্ত্রীর বাসায় থাকা দুইটি গাড়ী ভাংচুর করা হয়।

জানা যায়, এদিন বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ওয়াসার মোড়ের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেন আন্দোলনকারীরা।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page