October 18, 2026, 5:55 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

ইয়ানূর রহমান : যশোরের পল্লীতে গাঁজাসহ উদ্ধারের পর মাদক ব্যবসায়ির মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। গত শনিবার রাতে সদর উপজেলার দেয়ারা ইউনিয়নের মন্ডলগাতি গ্রামে এই ঘটনা ঘটে।

দেয়ারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম হোসেন জানান, মন্ডলগাতি গ্রামে মাদকের বিস্তার রোধে তাঁরা দীর্ঘদিন ধরে তৎপর রয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বেনাপোলের দুই মাদক কারবারি মন্ডলগাতি গ্রামের মতলেবের স্ত্রী মঞ্জুর কাছে গাঁজা সরবরাহ করতে আসলে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আব্দুল আলীম নামের এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করলেও তাঁর সহযোগী পালিয়ে যান।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেন। এর মধ্যেই স্থানীয় শামীম নামের এক ব্যক্তি ‘আলাদা কথা বলার’ কথা বলে আটক আব্দুল আলীমকে হেফাজত থেকে নিয়ে পাশের একটি গলির ভেতরে যান। সেখানে যাওয়ার পর তিনি আলীমকে ছেড়ে দিলে সে পালিয়ে যায়। পরে গলি থেকে শামীম একা ফিরে এলে জনতা আলীমের বিষয়ে জানতে চান। তখন শামীম জানান যে আব্দুল আলীম তাঁর অত্যন্ত পরিচিত, যে কারণে তিনি তাঁকে ছেড়ে দিয়েছেন। এ কথা শোনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত ওই মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পরদিন শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মঞ্জু দাবি করেন, তিনি নিজে কোনো মাদকের ব্যবসা করেন না, তবে তাঁর স্বামী মতলেব এই ব্যবসার সঙ্গে জড়িত। স্বামীর ঘরে ফেনসিডিল রেখে যাওয়ার কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে একটি মামলায় আটক করেছিল বলে জানান তিনি। ওই একটি মামলা ছাড়া তাঁর আর কোনো মামলা নেই বলে দাবি তাঁর।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিদের মোটরসাইকেলে আগুন দিয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত তদন্ত অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page