November 20, 2026, 9:10 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

নাটোরে এমপি শিমুলের পোড়া বাড়ি থেকে চার মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শহরের কান্দিভিটুয়া মহল্লার জান্নাতি প্যালেস নামের ওই বাড়ির ছাদে একটি, তৃতীয় তলার ব্যালকনিতে একটি ও দ্বিতীয় তলার একটি কক্ষে দুটি মরদেহ পড়েছিল বলে খবর পাওয়া গেছে।

বিভিন্ন সূত্রে জানামতে নিহতরা হলেন- নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের ছেলে আকিব খান (১৭), তালতলা এলাকার বকুল হোসেনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিয়াম হোসেন (১৯), বড়গাছা এলাকার আব্দুল মজিদের ছেলে শফিকুল ইসলাম মোহন (২০) ও মল্লিকহাটি এলাকার ফজের আলীর ছেলে ইয়াসিন আলী (২০)। নিহতদের মধ্যে আকিব এবার এসএসসি পাস করেছে। তার বাবা দেলোয়ার হোসেন নাটোর সিটি কলেজের অধ্যক্ষ এবং জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি। বর্তমানে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে যাওয়ার পর গতকাল সোমবার বিকেলে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার এক দিন পর মঙ্গলবার সকালে উৎসুক জনতা বাড়ির ভেতরের বিভিন্ন জায়গায় চারজনের মরদেহ দেখতে পায়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ বা অন্য কোনো বাহিনী ঘটনাস্থলে না যাওয়ায় নিহতের স্বজনরাই মরদেহ শনাক্ত করে বাড়িতে নিয়ে যান।

আকিব খানের মামা তুহিন করিম গণমাধ্যমকে জানান, গতকাল বিকেলে আকিব বাড়ি থেকে শহরে বের হয়। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে সংসদ সদস্য শফিকুল ইসলামের পুড়ে যাওয়া বাড়ি দেখতে গিয়ে তিনতলার বেলকনিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন এক নারী। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহটি আকিবের বলে শনাক্ত করেন। একপর্যায়ে বাড়ির ছাদে একটি, দ্বিতীয়তলার একটি কক্ষের মেঝেতে আরও দুজনের পোড়া মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমাদের কাছে এমন মেসেজ নেই, আর বাইরে কাজ করার মতো পরিবেশও নেই। কাজ করার পরিবেশ তৈরি করে না দিলে পুলিশ কাজ করতে পারবে না।

উল্লেখ্য, গতকাল বিকেলের পর থেকে জেলাজুড়ে নজিরবিহীন সহিংসতার খবর পাওয়া গেছে। সিংড়ায় ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাসভবনে ভাঙচুর-লুটপাট, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ, এমপি শিমুলের ভাই সাগরের বাড়িতে অগ্নিসংযোগ, নাটোর পৌরসভার মেয়র ঊমা চৌধুরী জলির বাড়িতে ভাঙচুর, নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের বাড়ি ও বর্তমান এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর অফিস ভাঙচুর, তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী প্রধানের বাড়িতে ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page