October 4, 2026, 7:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবদল নেতাকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার বরুড়ায় কামাল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) দুপুরে বরুড়া উপজেলার পৌর সদর বাজারের জিরো পয়েন্টে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত কামাল হোসেন বরুড়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি বরুড়া পৌর সদরের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

উপজেলা যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন পাটোয়ারি  বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, যুবদল নেতা কামাল হোসেন বরুড়া পৌর বাজারে ফলের ব্যবসা করতেন। বুধবার দুপুরে বরুড়া পৌর সদরের জিরো পয়েন্টের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বসেছিলেন কামাল হোসেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে কামাল হোসেনের গলায় ছুরি দিয়ে আঘাত করলে গলার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়। মারাত্মক আহত হন কামাল হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরীকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।



Our Like Page