October 4, 2026, 7:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতে পালানোর সময়ে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে পালিয়ে যাওয়ার সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুলকে আটক করেছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের সিদ্ধান্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীরব হোসেন টুটুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ছোড়া গুলিতে পা হারান। এরপর দলে শক্ত অবস্থান গড়ে একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে থাকেন। সাদিকের হয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ব্যবসার দখল নিয়ে নেন। এই টাকায় ভারতেও বাড়ি গড়েছেন বলে জানা যায়।

সর্বশেষ ৪ আগস্ট নগরীর সদর রোডে আন্দোলনকারীদের ঠেকাতে ব্যাপক গুলিবর্ষণ ও অস্ত্রের মহড়া দেয় টুটুল।



Our Like Page