November 20, 2026, 9:20 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীর ৮ থানায় কার্যক্রম শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নোয়াখালীর ১০ থানার মধ্যে ৮ থানায় স্বল্প পরিসরে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুর থেকে সেনাবাহিনীর সহযোগিতায় কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, সম্প্রতি চলমান পরিস্থিতির আলোকে নোয়াখালীর জেলায় শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে থানাসমূহে নিরাপত্তা জোরদার করেছে। সেনাবাহিনীর সহযোগিতায় থানাসমূহে নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জেলার ১০ থানার মধ্যে ৮ থানায় কার্যক্রম স্বাভাবিক হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর সহায়তায় জরুরি মোবাইল সেবা চালু করেছে।

কোম্পানীগঞ্জ থানায় সেবা নিতে আসা রাহেলা বেগম ঢাকা পোস্টকে বলেন, মানুষের ভেতর যেমন ভালো খারাপ আছে তেমন পুলিশের মধ্যেও ভালো খারাপ আছে। তবে প্রকৃত অর্থে পুলিশ আমাদের বন্ধু। আমরা সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি তবে পুলিশ থাকলে এত ক্ষতি হতো না। থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আমরা খুশি। পুলিশের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, পুলিশ জনতার বন্ধু। কিন্তু আমরা ঊর্ধ্বতন কর্তপক্ষের কথার বাইরে যেতে পারি না। আমার কোম্পানীগঞ্জ থানায় কোনো ছাত্রের সঙ্গে পুলিশের মতবিরোধ হয়নি। আমাদের কাছে সবাই সমান। ইতোমধ্যে সেনাবাহিনীর কার্যক্রমের ফলে নোয়াখালীতে শৃঙ্খলা এবং জনমনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। বিশেষ করে থানায় পুলিশ কাজে যোগদান করায় মানুষ আরও বেশি খুশি হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নোয়াখালী জেলায় আমরা শুরু থেকেই ছাত্রদের সঙ্গে সমন্বয় করেছি। আমি একা গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। তারাও সুন্দরভাবে কর্মসূচি শেষ করেছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্নস্থানে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আমাদের সোনাইমুড়ী ও চাটখিল থানায় অগ্নিসংযোগ হয়েছে। সোনাইমুড়ী থানায় চার পুলিশ সদস্য মারা গেছেন। সেনাবাহিনীর সহযোগিতায় আমরা এই দুই থানা ছাড়া বাকি ৮ থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page