August 6, 2026, 10:28 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাট থানার উদ্ধার হওয়া মালামাল হস্তান্তর করলেন আনসার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আক্রমণ হওয়া জয়পুরহাট সদর থানা থেকে উদ্ধার হওয়া মালামাল পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেলে এসব মালামাল হস্তান্তর করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি অস্ত্র (বন্দুক), ৯টি টিয়ার গ্যাস শেল, একটি ল্যাপটপ, একটি চাবির গোছা, একটি হাত কড়া, ৫টি ফাইল, ৪টি মোটরসাইকেল, ২টি কাঠের টেবিল, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১৩টি ওয়াকিটকির ব্যাটারি, একটি ক্যামেরা, ৩টি বাটন মোবাইল ফোন ও একটি লাইটার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিক্ষুব্ধ জনতার আক্রমণের শিকার হয়েছে জয়পুরহাট সদর থানা। গত ৫ আগস্ট বিকেলে তারা থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এরপর পুলিশ শূন্য হয়ে পড়ে এই থানা। এমন পরিস্থিতিতে থানায় আনসার ও ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এরই মধ্যে পুলিশ সংস্কারসহ ১১ দফা দাবিতে বিক্ষোভসহ কর্মবিরতি পালন করছিলেন পুলিশের সদস্যরা। পরবর্তীতে গত ৯ আগস্ট দুপুরে জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম, সেনাবাহিনীর জয়পুরহাটের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের জয়পুরহাট সদর থানা পরিদর্শন করেন। সেই দিনই থানার কার্যক্রম প্রাথমিকভাবে শুরু হলেও পুলিশ সদস্যরা ফিরেননি। আজ রোববার দুপুরে সেনাবাহিনীর নিরাপত্তায় পুলিশ সদস্যরা থানায় ফিরে মালামাল বুঝে নিয়ে পুলিশ লাইন্সে যান।

জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা বলেন, দেশের সার্বিক পরিস্থিতিতে এ জেলার পাঁচটি থানা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার ও ব্যাটালিয়ন সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। জয়পুরহাট সদর থানায় দায়িত্ব পালনের সময় আমরা যেসব মালামাল পেয়েছি তা থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, থানা থেকে উদ্ধার হওয়া কিছু মালামাল আনসাররা হস্তাস্তর করেছেন। থানায় বসার মতো তেমন পরিস্থিতি নেই। তবে আগামীকাল সোমবার থেকে থানায় বসা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page