September 28, 2026, 5:51 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা জহুর ই আলমের বাড়ির সামনে অগ্নিদগ্ধ মোটরসাইকেল-বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর ই আলমের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত সোমবার ৫ আগস্ট বিকাল ৬ টার সময় কাটাখালী বাজার থেকে আগত একদল দূর্বৃত্ত লোকজন হামলা ও লুটপাট করে। সরজমিনে গিয়ে জানা যায়, লাঠি, রামদা ও ইটপাটকেল নিয়ে ২-৩ শত দূর্বৃত্ত লোকজন দলবদ্ধ হয়ে আক্রমণ করে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর ই আলমের জামাইয়ের মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। এরপর বাড়ির মধ্যে অনধিকার প্রবেশ করে ফ্রিজ, এসি, টিভি ভাংচুর, ফ্রিজ থেকে মাংস ও খাবার নেওয়া, চালের বস্তা, মোটরসাইকেল আগুন দিয়ে পুড়ানো, মুক্তিযোদ্ধার গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ানো, নগদ ৯ লাখ ৫৬ হাজার টাকা, ১৪-১৫ ভরি স্বর্ণ লুট হয়, বৈঠক খানা ভাংচুর যার মোট ক্ষতির পরিমাণ প্রায় ২৫-৩০ লাখ টাকা। গোপন সূত্রে জানা যায়, ভাংচুর ও লুটপাট কাজের ইন্দনদাতা বাইরের এলাকার মাহবুব রহমান, খায়রুল নামের ব্যক্তির ভূমিকা ছিলো বেশি।

আজকের বাংলা তারিখ



Our Like Page