November 20, 2026, 9:28 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

মাগুরা শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতির অফিস ও বাড়িতে দূর্বৃত্তদের হামলার অভিযোগ

মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইউনিয়নের জনপ্রিয় মেম্বার মোঃ সিরাজুল ইসলাম টোকনের রিপোর্টার্স ইউনিটির অফিস ও বসত বাড়িতে দূর্বৃত্তদের হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সরজমিনে গত শুক্রবার ৯ আগস্ট জানা যায়, সারাদেশের একযোগে হামলায় সোমবার ৫ আগস্ট বিকাল ৪.৩০ টার সময় ২-৩ শত দূর্বৃত্ত লোকজন দলবদ্ধ হয়ে টোকনের বাড়িতে ভাংচুর, হামলা, অগ্নিকান্ড ও লুটপাট চালায়।
সিরাজুল ইসলাম টোকনের বাড়ির জিপ গাড়ি, মোটরসাইকেল, এসি, ৬ টি সিসি ক্যামেরা, পানির ট্যাংক, রান্নাঘরের পাশে খড়িতে আগুন, আসবাবপত্র, ফ্রিজ থেকে মাংস-খাবার, রান্নাঘর থেকে চালের বস্তা সহ নিত্য খাবার দ্রব্য, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির অফিস ভাংচুর, কম্পিউটার, সিসি ক্যামেরা, ওয়াইফাই মেশিন লুটপাট করে নিয়ে যায় দূর্বৃত্তদের দল। গোপন সূত্রে জানা যায়, এলাকার চুন্নু, গোয়ালপাড়ার সেলিম, গ্রামের লোকজন ও অন্য গ্রামের লোকজন দূর্বৃত্তদের হামলার সময় উপস্থিত ছিলো এবং তারাও ভাংচুর ও লুটপাটে অংশ গ্রহণ করে, যার সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। দূর্বৃত্তদের হাতে ছিলো লাঠি, বড় রামদা, ইট প্রথমে ৬ টি সিসি ক্যামেরা, ব্লিডিংয়ের থাই গ্লাস, গাড়ি ও এসি  ভাংচুর পরে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। গুদাম ঘর থেকে প্রায় ১ শত মণ পেঁয়াজ লুট করে, সমস্ত  মালামালের ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কবৃন্দের মাগুরা জেলা শাখা থেকে আগত মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ অনাস ৪র্থ বর্ষের ছাত্র আহম্মেদ সাজ্জাদ জানান, আমরা বেশ কয়েকজন ঘটনাস্থল পরিদর্শন করলাম যারাই করুক এটা চরম অন্যায় ও অপরাধ মূলক কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় কঠোর শাস্তি ও সাজা হবে। আমরা এই দেশ স্বাধীন করেছি অনেক কষ্ট ও ত্যাগের বিনিময়ে। যেখানে অন্যায় আছে সেখানে ছাত্র সমাজ রুখে দাঁড়াবে ছাত্র সমাজ জীবন দিয়ে সেটার পদক্ষেপ ও ব্যবস্থা এবং ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা জানায়। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে পরবর্তীতে কোন রকমের সহিংসতা না হয় এবং পরবর্তীতে এই ক্ষতিগ্রস্থ পরিবারের কোন ভয়ভীতি না দেখানো এবং তারা যেন স্বাধীন এবং নিরপেক্ষ ভাবে বসবাস করতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাগুরা জেলা শাখার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডি বিভাগের ছাত্র নাইম মাহমুদ, ফরিদপুর রাজেন্দ্র কলেজের কেমিস্ট্রি বিভাগের ছাত্র পারভেজ আহমেদ, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইন্টারমিডিয়েট ১ম বর্ষের ছাত্র সাফিউর রহমান, শ্রীপুর জিকে আইডিয়াল কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র মেহেদী হাসান, শ্রীপুর সরকারি কলেজ ইসলামের ইতিহাস বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র তামজিদ শেখ, তৌফিক শেখ সহ প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page