August 6, 2026, 10:28 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

নাটোরে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে চোর সন্দেহে উজির আলী (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকআদালত খাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উজির আলী পার্শ্ববর্তী সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমাড়ি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, গুরুদাসপুরের চকআদালত খাঁ এবং সিংড়ার মহিষমাড়ি গ্রামটি পাশাপাশি। মঙ্গলবার খুব সকালে উজির আলীর লাশটি চকআদালত খাঁ গ্রাম থেকে ১ কিলোমিটার দুরের বীরবাজার মসজিদের সামনে সড়কে ফেলে রেখে যান ওই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন।

গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, ইজিবাইক চুরির উদ্দেশ্যে সোমবার রাত ৪টার দিকে চকআদালত খাঁ গ্রামের সাইফুলের বাড়িতে গিয়েছিলেন নিহত উজির আলী। এ সময় স্থানীয় লোকজন উজির আলীকে গণপিটুনি দেন। পরিস্থিতি খারাপ হলে সকালে লাশটি বীরবাজার মসজিদের কাছে ফেলে দেওয়া হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর সহায়তায় বেলা ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page