April 13, 2026, 5:19 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা নিশি পাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে আব্দুল্লা (৩০)।

বাংলাদেশের ওহেদপুর ও জোহরপুর বিওপির মাঝামাঝিতে ১৬/৪এস পিলার নং থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে সোমবার (১২ আগস্ট) এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকটি সূত্র জানায়, ভারতের নুরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা এ ঘটনা ঘটায়। সোমবার গভীর রাতে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আব্দুল্লা নারায়নপুরের বাসিন্দা ছিলেন। নদী ভাঙ্গনের কারণে বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় কিছুদিন আগে দক্ষিণ পাঁকা নিশি পাড়ায় বাড়ি করেছে।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মনিরুজ্জামান বলেন, নিহতের স্ত্রীর নিকট হতে সংবাদ পেয়ে বিজিবির পক্ষ থেকে ঘটনাটি বিএসএফকে জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page