August 17, 2026, 5:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষ ; ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষে তিন আফগান বেসামরিক নিহত হয়েছেন বলে কাবুলের তালেবান প্রশাসনের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন জানান, সোমবার রাতে তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে পাকিস্তানের সীমান্ত বাহিনী গুলি ছুড়লে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে।

তিনি জানান, পাকিস্তানি বাহিনী আফগান বেসামরিকদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে আর তাতে এক নারী ও দুই শিশু নিহত হন। এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মন্তব্য জানার জন্য অনুরোধ করা হলেও তাত্ক্ষণিকভাবে কোন সাড়া পাওয়া যায়নি। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এই গোলাগুলিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর তিন সেনা আহত হয়েছেন।

ব্রিটিশ ঔপনিবেশিক আমলে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত নির্ধারিত হয়েছিল। কিন্তু এই সীমান্ত নিয়ে বিরোধ রয়েই গেছে। প্রায়ই এই সীমান্তে দুই প্রতিবেশী দুই দেশের নিরাপত্তা বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page