October 16, 2026, 12:27 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাদিম আকন্দ (৩৬) নামে এক শ্রমিকের হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেন মিয়ার ভাড়া বাসা থেকে তার পচন ধরা লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত বুধবার কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নাদিম।

নিহত নাদিমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামে। তার বাবার নাম জসিম উদ্দিন। তিনি আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় স্ত্রী খাদিজাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যে ঘর থেকে নাদিমের লাশ উদ্ধার করা হয়েছে, সেটিতে ভাড়া থাকতেন হাকিম মোল্লা নামে এক ব্যক্তি। তার বাড়ি নড়াইল জেলায়। নাদিমের স্ত্রী খাদিজার সঙ্গে হাকিমের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। ঘটনার পর থেকে হাকিম পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, ওই সম্পর্কের জেরে নাদিমকে হত্যা করা হয়ে থাকতে পারে।

স্থানীয়রা জানান, শুক্রবার হাকিমের ভাড়া ঘর থেকে পচা দুর্গন্ধ বের হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় নাদিমের পচন ধরা লাশ উদ্ধার করে। ঘরের বাইরে বিভিন্ন স্থানে রক্তের ছাপও পাওয়া গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, লাশটিতে পচন ধরেছে। নাদিমের হাত-পা বাঁধা ছিল এবং গলায় রশি পেঁচানো ছিল। ঘরের বাইরে বিভিন্ন স্থানে রক্তের ছাপ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page