October 4, 2026, 5:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় ভূমি অফিসে তদন্তে এসে ভুয়া গোয়েন্দা সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে তৈয়ব আলী নামে এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা সদরের আনিচুরের হোটেল থেকে তাকে আটক করে ডিজিএফআই সদস্যরা। আটক তৈয়ব আলী ফেনী জেলার মাইজবাড়িয়া গ্রামের এম নুরনবীর ছেলে।

পরে তাকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাসের উপস্থিতিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মুশফিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউএনও ডা. সঞ্জীব দাস বলেন, আটক তৈয়ব আলী নিজেকে গোয়েন্দা সদস্য দাবি করে শ্যামনগর উপজেলা ভূমি অফিসে গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে বলেন, স্থানীয় এমপিসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি কর্তৃক জমি দখল নিয়ে তদন্তে এসেছেন। পরে তিনি সেখান থেকে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। এছাড়া বিভিন্ন জায়গায় ডিজিএফআই ও এনএসআইয়ের পরিচয় দিয়ে দোকান ও জমি দখল করে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা নিয়েছেন বলে স্বীকার করেন। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে রেখে তাকে আটক করা হয়। তিনি তার প্রতারণা ও অপরাধের কথা স্বীকার করেছেন।



Our Like Page