October 4, 2026, 5:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে ওসিসহ ৭ পুলিশের বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতিহিংসার জেরে এক আইনজীবীকে ধরে থানায় এনে নির্যাতন করার অভিযোগে নোয়াখালী সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনিসহ সাত পুলিশকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক শাহ আলম। এর আগে বুধবার (১৪ আগস্ট) দুপুরে নোয়াখালী দায়রা জজ আদালতে মামলাটি করেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য মিনারুল ইসলাম মিনার।

মামলাটি প্রাথমিক তদন্তের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন জেলা ও দায়রা জজ ফজলে এলাহি।

মামলার অপর আসামিরা হলেন- সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান, এসআই অপু বড়ুয়া ও কামাল হোসেন, এএসআই আবু তালেব ও মুন্সী রুবেল বড়ুয়া ও কনস্টেবল রাসেল।

অভিযোগপত্রে মামলার বাদী আইনজীবী উল্লেখ করেন, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি সাত বছর বয়সী এক শিশুকে আসামি করে সুধারাম মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে মিনারুল ইসলাম মিনার আদালতে শিশুটির জামিন আবেদন ও মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। এ সময় শিশুকে আসামি করায় আদালত সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনিকে স্বশরীরে হাজির করে তিরস্কার করেন।

আদালতে শিশুর পক্ষে আইনজীবী মিনারুল ইসলাম মিনার মামলা পরিচালনা করায় ওসি তার ওপর প্রতিহিংসা লালন করেন এবং বিপদে ফেলে অপমানের চেষ্টা করেন।



Our Like Page