April 13, 2026, 5:22 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে একযোগে ১২ থানার ওসিকে বদলি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে বদলি করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

এতে আরএমপির ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ বোয়ালিয়া থানা, ডিবির পরিদর্শক মশিউর রহমান রাজপাড়া, শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেনকে চন্দ্রিমা, মহানগর কোর্ট পুলিশের পরিদর্শক আরিফুল ইসলাম মতিহার, পবা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল কাটাখালী, এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বেলপুকুর, সিটি এসবির পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামান কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান দামকুড়া থানায় বদলি হয়েছেন।

এছাড়া এয়ারপোর্ট থানার ওসি মোহা. মনিরুজ্জামানকে কর্ণহার থানায়, বেলপুকুর থানার ওসি মো. মামুনুর রশিদকে শাহমখদুম থানায়, মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন আকতারকে এয়ারপোর্ট থানায় এবং ডিবির পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে পবা থানায় বদলি করা হয়েছে। অন্যদিকে রাজপাড়া থানার ওসি রফিকুল হককে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page