September 28, 2026, 5:04 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

সিলেটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটে নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিরুজ্জামান লিলু (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিশ্বনাথের নওধার পূর্বপাড়া গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে ফেরার পথে তার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়।নিহত মনিরুজ্জামান লিলু উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ও রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

নিহতের ভাতিজা বাবুল মিয়া জানান, বুধবার গ্রামের মসজিদে এশার নামাজ শেষে চাচা বাড়িতে রওয়ানা দেন। এ সময় বাড়ির রাস্তায় সিএনজিচালিত অটোরিকশাযোগে কয়েকজন দুর্বৃত্তরা এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page