March 7, 2026, 9:45 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শামসুল হক টুকু-পলক-ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় দ্বাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) ওবায়দুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পল্টন থানায় দায়ের করা এক মামলার প্রেক্ষিতে বুধবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান।
তিনি জানান, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মো. শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গোয়েন্দা পুলিশ আনিসুল হক ও সালমান এফ রহমানকে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে (সিএমএম) হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে।
শুনানি শেষে আদালত উভয়ের জন্যে ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page