October 17, 2026, 5:03 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতিবিদরা স্বাধীনতার ইতিহাস লেখার কারণে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যথাযথভাবে উঠে আসেনি। ফলে ইতিহাস বিকৃত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মহাখালীতে ‘সিনিয়র টাইগার্স’-এর অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি ও মুক্তিযুদ্ধের উত্তাল দিনের কথা তুলে ধরে স্পিকার বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্যই এই যুদ্ধ হয়েছিল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদানও যথাযথভাবে তুলে ধরা হয়নি। মুক্তিযুদ্ধের সময় এই রেজিমেন্টের নেতৃত্বেই অনেকে ঐক্যবদ্ধ হয়েছিলেন।

অনুষ্ঠান শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page