August 6, 2026, 9:24 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ ; একজনকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের কোপে সিদ্দিকুর রহমান নামের এক বিএনপি সমর্থকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সিদ্দিকুর রহমান দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের দিন সাইচাপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা আমির মেম্বারের কার্যালয় ভাঙচুর করে বিএনপি নেতা সেলিমের পক্ষের লোক। এ ঘটনা নিয়ে শুক্রবার সালিশ বৈঠক বসে। সালিশের মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি হয় দুই পক্ষের। এক সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধলে বিএনপির সমর্থক সিদ্দিকুর রহমানসহ বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমান মারা যান। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় সাত-আটজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page