November 20, 2026, 9:38 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে বিক্ষোভ মিছিলে গুলি করে হত্যার ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার শহরে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গুলি করে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও হুইপসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাতে কক্সবাজার সদর মডেল থানার এসআই সেলিম বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামি সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছিল। মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় তাদের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান। তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে এজাহার পাই। শনিবার ১৫০ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। কোনো গ্রেপ্তার নেই।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন,কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ সায়মুন সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেকসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদি কক্সবাজার সদর মডেল থানার এসআই সেলিম এজাহারে উল্লেখ করেন, গেল ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিল। মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলি চালায় উল্লিখিত বাদী ও আরও ১৫০ জন। এই ঘটনায় একজন মারা গেছেন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page