April 13, 2026, 3:33 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রাইফেল-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জি-৩ রাইফেল ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে উখিয়ার কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোপ হাসপাতালের পিছনে খেলার মাঠ নামক এলাকায় এ অভিযান চালানো হয়। ১৪ এপিবিএন এর সহকারী অধিনায়ক (পুলিশ সুপার) মো. আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় ১টি জি-৩ রাইফেল ও ১০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত হলেন উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা বাসিন্দা হাফেজ আহম্মেদ এর ছেলে ছাদেক হোসেন প্রকাশ কালা পুতো (২৪)। রোহিঙ্গা ছাদেক হোসেনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত ওসি শামীম হোসেন জানিয়েছেন।

মো. আরেফিন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page