August 17, 2026, 7:22 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

দেশের উন্নয়নে খোলা মনে কাজ করার অঙ্গীকার নতুন থাই প্রধানমন্ত্রীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা দেশের উন্নয়নে খোলা মনে কাজ করার অঙ্গীকার করেছেন। তিনি এ কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
দায়িত্ব গ্রহণে রাজা মহা ভাজিরাংলংকর্নের সরকারি আদেশ গ্রহণের পর প্রথম মন্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, সরকার প্রধান হিসেবে পার্লামেন্টের সাথে আমি খোলা মনে কাজ করবো। দেশের উন্নয়নে সহায়তা করার জন্যে সব ধরনের ধারনা উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, পেতংতার্ন (৩৭) সাবেক প্রধানমন্ত্রী ও ফিউ থাই পার্টির প্রতিষ্ঠাতা ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার (৭৫) ছোট মেয়ে।
নৈতিকতার মামলায় গত বুধবার ¯্রথো থাভিসিনকে সাংবিধানিক আদালত পদচ্যুত করার দুদিন পর পেতংতার্ন খুব সহজেই দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
পেতংতার্ন হলেন থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তাঁর ফুফু ইংলাক সিনাওয়াত্রা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন।
পার্লামেন্টের ৪৯৩ আসনের মধ্যে তাঁর দল ও জোটের আসন ৩১৪টি। প্রধানমন্ত্রী হতে বর্তমান আইনপ্রণেতাদের অন্তত অর্ধেক সংখ্যকের সমর্থন প্রয়োজন ছিল তাঁর। পার্লামেন্টে শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে পেতংতার্নের পক্ষে ৩১৯টি ভোট পড়ে, আর বিপক্ষে পড়ে ১৪৫টি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page