October 4, 2026, 4:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গছে।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী হাজিপাড়া গ্রামের জনৈক মোকছেদুল এর পুকুরে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি বাঁশঝাড় থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসতে থাকে। পরে এলাকাবাসী খুঁজতে গিয়ে ওই বাঁশঝাড়ের পাশে জনৈক মোকছেদুল এর পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে ঘটনাটি থানা পুলিশকে জানায়।

এ বিষয়ে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদূদ জানান, লাশটি একটি ২০/২২ বছরের যুবকের। তার গায়ে গেঞ্জি ছিল এবং নিচের অংশে কিছুই ছিল না।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, খবর পাওয়ার পর আমরা লাশ উদ্ধার করি। তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ৩/৪ দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।



Our Like Page