October 17, 2026, 10:50 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে উপজেলা ভাইস চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করলেন শিক্ষার্থীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলার হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ কুমার মুখোপাধ্যায়কে পদত্যাগ করতে বাধ্য করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে তারা ওই ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করতে বাধ্য করেন।

জানা গেছে, ডোমার ইউএনওর কক্ষে দাপ্তরিক কাজের বিষয়ে কথা বলতে যান ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার। এ সময় উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী সেখানে প্রবেশ করেন। পরে তারা দিলীপ কুমার মুখোপাধ্যায়কে পদত্যাগ করতে বলেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন। কথা বলার সময় আরও কিছু শিক্ষার্থী সেখানে প্রবেশ করে সবাই তার পদত্যাগ দাবি করেন। শিক্ষার্থীদের বোঝাতে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে পদত্যাগপত্রে সাক্ষর করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। এরপর সেই পদত্যাগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন শিক্ষার্থীরা।

দিলীপ কুমার বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বসে ছিলাম। এ সময় হঠাৎ কয়েকজন শিক্ষার্থী সেখানে প্রবেশ করেন। তারা কক্ষে ঢুকেই আমার সঙ্গে চিল্লাচিল্লি করেন। তাদের দাবি ছিল আমাকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে আরও কিছু শিক্ষার্থী সেখানে প্রবেশ করেন। তাদের আমি বোঝানোর চেষ্টা করি। পরে তাতে ব্যর্থ হয়ে তাদের লিখে আনা পদত্যাগপত্রে সাক্ষর করি। এরপর তারা সেটি ইউএনওর কাছে জমা দিয়েছেন।

এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, শিক্ষার্থীরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের একটি পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছেন। আমি সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page