November 20, 2026, 9:46 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছোট ভাই নেজাম উদ্দিনকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগে বড় ভাই নুরুল আলমকে (৪৯) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় তাকে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশে সোপর্দ করা হয়।

মোটবী ইউনিয়ন পরিষদ সদস্য কামাল উদ্দিন জানান, নিহত নেজাম উদ্দিনের সঙ্গে বড় ভাই নুরুল আলমের পারিবারিক বিষয়াদি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। দুই মাস আগে সালিশের মাধ্যমে তাদের বিরোধ মীমাংসা করা হয়েছিল। কিন্তু বড় ভাই নুরুল আলম মন থেকে তা মেনে নিতে পারেননি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বলেন, রোববার সন্ধ্যায় ভাইকে হত্যা মামলায় নুরুল আলম নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

গত ২১ জুন রাতে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব কচুয়া গ্রামের মৃত আহছান উল্যার ছেলে নেজাম উদ্দিনকে কুপিয়ে হত্যার পর মরদেহ স্থানীয় মুহুরী নদীর পাড়ের পাশে ডোবায় ফেলে দেওয়া হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পরে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী লাকি আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে বড় ভাই নুরুল আলম পলাতক ছিলেন। রোববার নুরুল আলম এলাকায় গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page