August 6, 2026, 8:25 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে এসে দুই বন্ধুর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনায় বেড়াতে এসে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। ওই এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে তারা দুই বন্ধু মারা যান।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার লালমাইয়ের ছোট শরিফপুর এলাকার বাসিন্দা অঞ্জন বড়ঁঈ (২১) ও একই এলাকার বাসিন্দা ফয়সাল হক (২২)। তারা দুই জন বন্ধু বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে লালমাই থেকে চার বন্ধু মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে যান। পানির স্রোত বেশি হওয়ায় পথ দুর্গম দেখে ঝরনা না দেখেই তারা ফেরত আসার সিদ্ধান্ত নেন। আসার সময় পথে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ ভেঙে পড়ে। ওই গাছের ডালের সাথে লেগে বিদ্যুতায়িত ওই দুজনের মৃত্যু হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিফাত সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। সাথে থাকা তাদের বন্ধুরা অনেকটা ট্রমাতে আছেন। কোনো তথ্যই জানা যাচ্ছে না।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ঝরনায় দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়েছি। বিস্তারিত কিছু জানা নেই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page