October 18, 2026, 1:17 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র পুনরুদ্ধারে পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন জাতিসংঘ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন প্রদানের আশ্বাস দিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক বার্তায় তিনি এ আশ্বাস দেন।
জাতিসংঘ মহাসচিব ১৬ আগস্ট স্বাক্ষরিত এ বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার এবং সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টাকে স্বাগত জানান।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ সময়ে জাতিসংঘ একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াসকে পূর্ণ সমর্থন দেয় এবং এ লক্ষ্যে আপনার সরকারের সাথে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের কল্যাণে কোনো সহায়তা চাওয়া হলে আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমেসহ তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’
বার্তায় বলা হয়, ‘এই ক্রান্তিকালে সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক নির্বাচনের পথরেখা পরিকল্পনায় আপনার নেতৃত্ব অত্যন্ত গুরুত্ব বহন করবে। আমার আশা, আপনার সরকার যুবসমাজ ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং জাতিগত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর বিবেচনায় নেওয়াসহ একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা অবলম্বন করবে।’
জাতিসংঘ মহাসচিব সকল নাগরিক বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিতে আমি আপনাকে জোরালোভাবে অনুরোধ করছি।’

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page