October 4, 2026, 1:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে ক্রিস্টাল মেথসহ নেশা জাতীয় কেমিক্যাল জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫৭০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৫১ বোতল বিভিন্ন ধরনের কেমিক্যাল ও তিন বোতল এলএসডি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ আগস্ট) সকালে বেনাপোল সীমান্তের দুর্গাপুর রোড ও কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে এসব নেশা জাতীয় কেমিক্যাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের দুর্গাপুর এলাকা থেকে ৫১ বোতল বিভিন্ন ধরনের কেমিক্যাল জব্দ করা হয়। অপরদিকে কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৭০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও তিন বোতল এলএসডি জব্দ করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে, বেনাপোল বিওপির টহলদল অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page