October 20, 2026, 6:41 pm
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়া অভ্যন্তরীণভাবে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়া অভ্যন্তরীণভাবে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ৫শ’ ৭০ মিলিয়নের মার্কিন ডলারের একটি চুক্তি উন্মোচন করেছে। একটি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতার মধ্যে
সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য দেশটি ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে।
প্রতিরক্ষা শিল্প মন্ত্রী প্যাট কনরয় সিডনির উত্তরে একটি প্ল্যান্টে নৌ ও বিমান চালিত যৌথ অভিযান (জেএসএম) ক্ষেপণাস্ত্র উন্নত করার একটি চুক্তি  বৃহস্পতিবার ঘোষণা করেছেন।
কারখানাটি এই বছরের শেষের দিকে জাহাজ-বিরোধী ক্রুজ মিসাইল এবং জেএসএম তৈরি করবে যা অত্যাধুনিক এফ-৩৫ এ বিমানে লাগানো যেতে পারে।
কনরয় বলেছেন, ‘এটি আমাদের উন্নত, উচ্চ-প্রযুক্তি উৎপাদন শিল্পে বিনিয়োগ এবং আমাদের সার্বভৌম প্রতিরক্ষা শিল্প বিকাশের ঘাটি তৈরি করবে।
একজন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন, কারখানাটি ২০২৭ সালে উৎপাদন শুরু করবে এবং
বছরে ১শ’টি ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হবে।
দুটি ক্ষেপণাস্ত্রই তৈরি করেছে নরওয়ের কংসবার্গ।
চীনের ব্যাপক প্রতিরক্ষা ব্যয় এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সম্পর্কে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক মিত্রকে অস্ত্র তৈরির ক্ষমতার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশের মধ্যে অস্ট্রেলিয়া নাটকীয়ভাবে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করছে।
লন্ডন-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অনুসারে, এশিয়ান প্রতিরক্ষা ব্যয় ২০২৩ সালে রেকর্ড ৫শ’ ১০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
অস্ট্রেলিয়া পরমাণু শক্তি চালিত সাবমেরিনের একটি বহরের উন্নয়নসহ উচ্চাভিলাষী প্রতিরক্ষা প্রকল্পের একটি সিরিজ চালু করেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page