August 17, 2026, 8:08 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

এক রাতেই লেবাননের ১০ টি হিজবুল্লাহর টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক রাতেই লেবাননের ১০টির বেশি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের ফাইটার জেট লেবাননের দক্ষিণাঞ্চলে ১০টির বেশি এলাকায় হিজবুল্লাহর টার্গেটে হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর বেশ কিছু গুদাম, রকেট লঞ্চার এবং অন্যান্য অবকাঠামো রয়েছে এমন স্থানে হামলা চালানো হয়েছে।

তবে ওই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় যে, চিহিন, কফার কিলা, আইতা আল শাব এবং আলমা আস-শাব এলাকায় হামলা চালিয়েছে তাদের সৈন্যরা।

লেবাননভিত্তিক আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, খিয়াম, কফার শৌবা, মাহবিব, আইতা আল শাব, জাবকিন, রামিয়াহ, কাউথারিয়েত এই সাইয়াদ এবং কফার কিলা এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এদিকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননভিত্তিক এই সশস্ত্র সংগঠন জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের রামোট নাফতালি এলাকায় ইসরায়েলি সামরিক ব্যারাক এবং অধিকৃত গোলান মালভূমির জাউরাতে বেশ কিছু আর্টিলারি সাইটে কাতিউশা রকেট দিয়ে হামলা চালিয়েছে।

স্থানীয় সময় বুধবার রাতে ওই দুই স্থানে হামলা চালানো হয়। হিজবুল্লাহর দাবি এসব স্থানে তাদের রকেট সরাসরি আঘাত হেনেছে।

কয়েকদিন আগেও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তার আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেইত হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়।

সে সময় হিজবুল্লাহ জানায়, লেবাননের ব্লিদা শহরে স্থানীয় সময় বুধবার (১৪ আগস্ট) সকালে ইসরায়েলি হামলায় একজন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page